বুধবার ৬ মে ২০২৬
টেকনাফে পৃথক অভিযানে বিদেশি মদসহ নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী পাচারকালে ৩ জনকে আটক করেছে কোস্ট গার্ড
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৭:৫৫ পিএম   (ভিজিট : ১)
সেন্টমার্টিন ও টেকনাফে পৃথক ২টি অভিযানে বিদেশি মদসহ ১০ মাদক কারবারি ও মায়ানমারে পাচারকালে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীসহ ৩ পাচারকারিকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (৬ মে) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের উত্তর-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় গত মঙ্গলবার ভোর ৪ টায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজক ১ টি বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৮ বোতল বিদেশি মদসহ ১০ জন মাদক কারবারিকে আটক করা হয়।

অপরদিকে, কক্সবাজারের টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় বুধবার মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১ লক্ষ ৫৪ হাজার টাকা মূল্যের ৪০০ লিটার সয়াবিন তেল, ৪০০ কেজি পেঁয়াজ, ৪৫০ কেজি ময়দা ও পাচার কাজে ব্যবহৃত বোটসহ ৩ জন পাচারকারিকে আটক করা হয়। 

জব্দকৃত আলামত, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদক পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আককালের খবর /রাশেদুল মিলন









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft