মঙ্গলবার ৫ মে ২০২৬
পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন নরেন্দ্র মোদি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১০:২৭ পিএম   (ভিজিট : ৫)
পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল জয়ের পরেই নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে বক্তব্য রেখেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘আজ থেকে বাংলার ভবিষ্যতের এমন একটি যাত্রা শুরু হচ্ছে যেখানে বিকাশ, অটুট বিশ্বাস এবং নতুন উদ্যম পায়ে পায়ে চলবে। আমি আজ সব বাংলাবাসীকে ভরসা দিচ্ছি, বাংলার উজ্জ্বল ভবিষ্যতের জন‍্য বিজেপি দিন রাত এক করে দেবে।’

নরেন্দ্র মোদি গ্যারান্টির কথা মনে করিয়ে বলেন, ‘বাংলায় মহিলারা সুরক্ষা পাবেন। যুবকরা কাজ পাবেন। প্রথম ক‍্যাবিনেটেই আয়ুষ্মান ভারত যোজনাকে সবুজ সংকেত দেখানো হবে। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আমরা আজ রবীন্দ্রনাথ ঠাকুরকেও মনে করছি। ২৫ বৈশাখ, ৯ মে খুব বেশি দূরে নয়। সেদিনই রবি ঠাকুরের মতাদর্শে চলার সূত্রপাত’, ইঙ্গিতপূর্ণ বক্তব্য নরেন্দ্র মোদির।

আজ সোমবার (০৪ মে) নরেন্দ্র মোদিকে বাঙালির ঐতিহ্যবাহী পোশাক ধুতি-পাঞ্জাবিতে দেখা যায়। তিনি বলেন, ‘এতোদিনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মা শান্তি পেলো। তিনি বাংলাকে ভারতের অংশ করার চেষ্টা করেন। জনতার সেবাই ধর্ম বিজেপির। আর এবার বাংলায় পরিবর্তন হয়েছে।’

আজকালের খবর/একে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft