ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। বিজেপি দেড়শর বেশি আাসনে এগিয়ে রয়েছে। এতেই কলকাতার সল্টলেকে বিজেপি কার্যালয়ে সেলিব্রেশন মুডে গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা।
দীর্ঘ দিনের তৃণমূল রাজ্যে বিজেপির হানার খবরে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। এরই মধ্যে নানা প্রান্তে জোড়া ফুলের কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।
স্থানীয় সংবাদমাধ্যম গোমতী এক্সপ্রেস জানিয়েছে, আসানসোলে তৃণমূল পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এরই বিষয়টি তদন্তে নেমেছে পুলিশ।
এই সময় অনলাইন জানিয়েছে, দুর্গাপুরে তৃণমূলের কার্যালয়েও ভাঙচুর করে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। এ ছাড়া বাঁকুড়ার কোতুলপুরে তৃণমূল কার্যালয়ের চালে উঠে বিজেপির পতাকা লাগানোর কর্মী সমর্থকরা বলে জানা গেছে।
সোমবার (৪ মে) সকালে কড়া নিরাপত্তায় ভোটগণনা শুরু। রাজ্যের ৭৭টি কেন্দ্রে পোস্টাল ব্যালট ও ইভিএমে চলছে ভোট গণনা। প্রাথমিক গণনায় বড় ব্যবধানে এগিয়ে থেকে ইতিহাস গড়ার সুবাস পাচ্ছে বিজেপি। অন্যদিকে বিষাদের ছায়া তৃণমূল শিবিরে।
প্রাথমিক কমিশন-পরিসংখ্যান অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সংখ্যাগরিষ্ঠতার সীমা পার করে সরকার গড়ার পথে এগোচ্ছে বলে দাবি করা হচ্ছে। ম্যাজিক ফিগার পার করতেই উচ্ছ্বাসে ফেটে পড়ল বিজেপির কর্মী-সমর্থকরা।
আনন্দবাজারের বিকেল ৪টা পর্যন্ত প্রতিবেদন অনুযায়ী, ১৯৮টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি।
আজকালের খবর/বিএস