সোমবার ৪ মে ২০২৬
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৩:২৬ পিএম   (ভিজিট : ১০)
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা।

সোমবার (৪ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় ফাতেহা পাঠ, দোয়া ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, নারী আসনের সংসদ সদস্যরা সাহস ও নিষ্ঠার সঙ্গে জনগণের অধিকার আদায়ে কাজ করবেন।

তিনি বলেন, মেধাবী ও শিক্ষিত তরুণীদের রাজনীতিতে এগিয়ে আসা প্রয়োজন। তরুণ প্রজন্ম তাদের দূরদর্শী ও প্রগতিশীল চিন্তাধারার মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

ফখরুল আরও বলেন, বাংলাদেশ ফার্স্ট’ বা ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি নারী এমপিদের সংসদের ভেতরে সীমাবদ্ধ না থেকে রাজপথেও সক্রিয় থাকার আহ্বান জানিয়ে বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় ভূমিকা রাখতে হবে।

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft