সোমবার ৪ মে ২০২৬
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১:০৭ পিএম   (ভিজিট : ১১)
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

সোমবার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এই বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, হাইকমিশনার ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতিতে ধারাবাহিক সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। 

তারা দ্বিপাক্ষিক সম্পর্কের চলমান উন্নয়নগুলো সংক্ষিপ্তভাবে পর্যালোচনা করেন এবং উভয় দেশের নতুন সক্ষমতা ও আকাঙ্ক্ষা দ্বারা চালিত সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন।

হাইকমিশনার নিজ নিজ জাতীয় উন্নয়নের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে জনগণকেন্দ্রিক সহযোগিতা জোরদার করতে বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারতের অভিপ্রায় পুনর্ব্যক্ত করেন।

পররাষ্ট্রমন্ত্রী সম্পর্কের ক্ষেত্রে অবদানের জন্য হাইকমিশনারকে ধন্যবাদ জানান এবং তার নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft