শনিবার ২ মে ২০২৬
জনকল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১১:২৬ এএম   (ভিজিট : ৭)
জনগণের কল্যাণই সরকারের মূল লক্ষ্য উল্লেখ করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, জনগণের ভালো থাকা মানেই সরকারের ভালো থাকা। তাই জনগণের ক্ষতি হয়—এমন কোনো কাজ সরকার করবে না; বরং উন্নয়ন ও কল্যাণে কাজ অব্যাহত রাখবে।

শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে টাঙ্গাইলের মধুপুর বাসস্ট্যান্ডে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে এবং ক্ষমতা গ্রহণের মাত্র দুই মাসের মধ্যেই বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের বিদ্যুৎ ঘাটতি পূরণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র-এ ফুয়েল লোডিং কার্যক্রম শুরু হয়েছে। আগামী আগস্ট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে বিদ্যুৎ সংকট অনেকটাই কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ফকির মাহবুব আনাম আরও বলেন, শ্রমিকদের ন্যায্য সম্মান নিশ্চিত করা এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলা অত্যন্ত জরুরি। দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে শ্রমবাজার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুজ্জামান সুরুজ, বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক চাঁন মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ফজলুল হক, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্সসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে মন্ত্রী ধনবাড়ী উপজেলার ভাইঘাট এলাকায় একটি হাফেজিয়া মাদ্রাসা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। সেখানে আয়োজিত পৃথক অনুষ্ঠানে তিনি সরকারের গত দুই মাসের অগ্রগতির চিত্র তুলে ধরেন। অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান বক্তব্য রাখেন।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft