বুধবার ২২ জুলাই ২০২৬
বৃষ্টিতে ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা
টিকিটের মূল্য ফেরত পাবেন দর্শকরা
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৮:১৯ পিএম   (ভিজিট : ৫৭৬)
সাগরিকার ২২ গজে ব্যাট-বলের তুমুল লড়াইয়ে গর্জে ওঠার কথা ছিল। আগের রাত থেকে শুরু করে দিনভর  বৃষ্টির একগুঁয়ে সুর!  ডবরামহীন বৃষ্টির কারনেই ম্যাচ পরিত্যক্ত ঘোষনা করেন অফিসিয়ালরা। বৈরী আবহাওয়া  উপেক্ষো করেও কাল  ম্যাচ খেলতে ক্রিকেটাররা সময়মতো মাঠে এসেছিলেন, প্রস্তুত ছিলেন লড়াইয়ের জন্য। কিন্তু প্রকৃতির ডাকে তাদের অপেক্ষা দীর্ঘ হয়েছে।

বাইরে বৃষ্টি থাকায়  অসল সময় কাটে দুদলের ক্রিকেটারদের। ড্রেসিংরুমে কেউ হেডফোন কানে নিয়ে ডুবে আছেন গানের ভুবনে, কেউবা জানালার বাইরে তাকিয়ে দেখছেন ঝরতে থাকা বৃষ্টিকে। কেউ আবার সাউন্ডবক্সে গান ছেড়ে দিয়েছেন ফুল ভলিউমে!

বৃষ্টি বিলাসে থাকা ক্রিকেটারদের অপেক্ষার পালা শেষ হয় ৪টা ১৫ মিনিটে এসে।

বিরতিহীন বৃষ্টির মাঝেও কিছু দর্শক গ্যালারিতে এসেছিলেন। তাদের বৃষ্টি উপভোগ করতে দেখা গেছে। কেউ কেউ বৃষ্টিতে ভিজেছেন, কেউ আবার ছাতা মাথায় দিয়ে অপেক্ষা করে গেছেন। শেষ পর্যন্ত মাঠে খেলা না গড়ানোয় শেষ হয় তাদের অপেক্ষা।

অবশ্য দর্শকদের জন্য সুখবর আছে। যারা দ্বিতীয় টি-টোয়েন্টির জন্য অনলাইনে টিকিট ক্রয় করেছিলেন, তারা নীতিমালা অনুযায়ী টাকা ফেরত পাবেন। বিসিবির  ঘোষণায় দর্শকদের আক্ষেপ-হতাশা কিছুটা হলেও দূর হবে।

চট্টগ্রামে প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে ছিল বাংলাদেশ। আজ বুধবারের ম্যাচেই ছিল সিরিজ জয়ের সুযোগ। কিন্তু বৈশাখের বৃষ্টি সেই আনন্দকে আরও কিছুদিনের জন্য স্থগিত করে দিল! এখন সব চোখ মিরপুরে। আগামী  শনিবার  শেষ ম্যাচে নির্ধারিত হবে সিরিজের ভাগ্য। সেই ম্যাচ জিততে পারলে ২-০ ব্যবধানে সিরিজ জিতবে বাংলাদেশ। তবে হেরে গেলেও সিরিজ হারার শঙ্কা থাকবে না।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft