শনিবার ২ মে ২০২৬
নরসিংদীতে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৫:৪৯ পিএম  আপডেট: ০৯.০৪.২০২৬ ৫:৫৮ পিএম  (ভিজিট : ৪৮৩)
নরসিংদী জেলা প্রশাসনের অভিযান চলাকালে গ্যাস রোডে অবস্থিত মা জেনারেল এন্ড অর্থোপেডিক হাসপাতাল এবং বাসাইল এলাকায় অবস্থিত রেনেসাঁ ট্রমা সেন্টার-এ সেবার মান ও আইনানুগ কার্যক্রম পরিদর্শন করা হয়। পরিদর্শনে উভয় প্রতিষ্ঠানে গুরুতর অনিয়ম, অব্যবস্থাপনা ও ভোক্তা অধিকার পরিপন্থী কার্যক্রম সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

উক্ত অপরাধসমূহের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় মা জেনারেল এন্ড অর্থোপেডিক হাসপাতালকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা এবং রেনেসাঁ ট্রমা সেন্টারকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সর্বমোট ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানকালে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয় যে, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নাঈম হাসান শুভ, জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী। সার্বিক সহযোগিতায় জেলা পুলিশ, নরসিংদী, র‍্যাব, আনসার ও জেলা হাসপাতাল।


আজকালের খবর/রাশেদুল মিলন









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft