বুধবার ২৪ জুন ২০২৬
লক্ষ্মীপুরে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১:১২ পিএম   (ভিজিট : ২০৭)
লক্ষ্মীপুরে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন-এর নাম ব্যবহার করে আয়োজিত মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ।

সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৯টায় লক্ষ্মীপুর প্রেসক্লাব-এ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনের নির্বাচনকালীন সদস্য ডাক্তার রাকিবুল হাসান বলেন, সোমবার সকালে লক্ষ্মীপুর শহরের চকবাজার মসজিদের সামনে কিছু ব্যক্তি সংগঠনের নাম ব্যবহার করে একটি মানববন্ধন করেছে, যার সঙ্গে অ্যাসোসিয়েশনের কোনো সংশ্লিষ্টতা নেই।

তিনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল সংগঠনের নাম ব্যবহার করে অ্যাসোসিয়েশনকে প্রশ্নবিদ্ধ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। কোনো প্রকার আলোচনা বা অনুমতি ছাড়াই তারা সংগঠনের নাম ব্যবহার করে ব্যানার তৈরি করে ওই মানববন্ধন করেছে।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আব্বাছ হোসেন, উপশম হাসপাতালের পরিচালক সৈয়দ রশিদুল হাসান লিংকন, নগর হাসপাতালের চেয়ারম্যান সাইফুজ্জাম শরীফ ও এমডি আব্দুর রাজ্জাক, নিউ সেন্ট্রাল ডায়াগনস্টিকের পরিচালক মো. মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft