বৃহস্পতিবার ৯ এপ্রিল ২০২৬
ধর্মপাশায় অবৈধ ৪টি গাঁজা গাছসহ আটক ১
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৬:১৭ পিএম   (ভিজিট : ২২১)
সুনামগঞ্জের ধর্মপাশায় বিশেষ অভিযান চালিয়ে  ৪টি অবৈধ গাঁজা গাছসহ অন্তর মিয়া (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 

রবিবার (০৫ই এপ্রিল)  ভোররাতে এক ঘন্টা এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত অন্তর মিয়া ধর্মপাশা গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধর্মপাশা থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় অন্তর মিয়ার বসতবাড়ির আঙিনা থেকে অবৈধ  ৪টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৮০০গ্রাম। পরে রাতেই তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ আরো জানায় , অন্তর মিয়া দীর্ঘদিন যাবত গাঁজা সেবন ও গাঁজা ব্যবসা করে আসছিল।
 
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজা  জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়। 

তিনি আরও বলেন, উপজেলায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গ্রেপ্তারকৃত অন্তর মিয়াকে আইনগত প্রক্রিয়া শেষে রবিবার বিকেলে আদালতের সোপর্দ করা হয়।


আজকালের খবর / রাশেদুল মিলন









Advertisement
সর্বশেষ সংবাদ
আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল পাস
পরিবেশ মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুকসুদপুরে মাদরাসা অধ্যক্ষ বরখাস্ত
দেবীদ্বারে পর্নোগ্রাফি মামলায় হানিট্রাপ খ্যাত লাইলি কারাগারে
জমির বিরোধে বাড়ির প্রবেশপথে পিলার স্থাপন, অপসারণের দাবি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft