মঙ্গলবার ২ জুন ২০২৬
স্পিকারের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৭:১৫ পিএম   (ভিজিট : ২৪৬)
ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর সমবেদনা জানান পাকিস্তানের হাইকমিশনার।

সাক্ষাৎকালে উভয় পক্ষ চলমান বৈশ্বিক পরিস্থিতি এবং নিজ নিজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে মতবিনিময় করেন।

এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft