মঙ্গলবার ২ জুন ২০২৬
প্রবাসী কার্ড হলে বিএমইটি কার্ড থাকবে না : প্রবাসী কল্যাণ মন্ত্রী
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১:৩৯ পিএম   (ভিজিট : ১৩)
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রবাসী কার্ড হলে এখানে আর বিএমইটি কার্ড থাকবে না।  একটা কার্ড দিয়ে প্রবাসীরা যেন, সব ফ্যাসিলিটি এনজয় করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করছি। কারণ এত কার্ড দিয়ে কি করবে।

মঙ্গলবার (২ জুন) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এ সময় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক, সচিব মোখতার হোসেন উপস্থিত ছিলেন। 

মন্ত্রী জানান, আমরা যে ফ্যাসিলিটিটা দেব, সেটা আমরা এখনো চূড়ান্ত করিনি। কিন্তু এখানে তার কারেন্সি সুবিধাটা কিভাবে পেতে পারে, তাদের সহজ রেমিটেন্স আনার ক্ষেত্রে কি বেনিফিট নিতে পারে, ব্যাংক পেমেন্টের গেটওয়েটা কিভাবে হবে, তাদের ডিজিটাল পরিচয়পত্র, এই কার্ডের সঙ্গে ট্র্যাকিং থাকবে।

তিনি বলেন, প্রবাসী কার্ড দিয়ে ভূমি সংক্রান্ত সেবা যাতে দেওয়া যায়, সেটা নিয়ে আমরা কাজ করছি। তার জন্য আমরা এখনো ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলছি, যাতে প্রবাসীরা এই কার্ড দেখালে তাকে প্রায়োরিটি বেসিসে ফ্যাসিলিটি দেওয়া হয় এবং হাসপাতালে গেলে অন্তত তার আলাদা একটা প্রায়োরিটি যেন থাকে। এসব জায়গায় আমরা একটা পরিবর্তন আনতে চাচ্ছি।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft