সোমবার ১৮ মে ২০২৬
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, বহু হতাহতের শঙ্কা
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৬:১৪ পিএম  আপডেট: ২৫.০৩.২০২৬ ৭:৩৯ পিএম  (ভিজিট : ৫০৬)
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরীঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করছেন স্থানীয়রা। 
বুধবার (২৫ মার্চ) বিকেল ৫টার দিকে ৩নং পন্টুনে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন। 

স্থানীয় সূত্রে জানা যায়, বাসটিতে ৫০ থেকে ৫৫ যাত্রী ছিলেন। পাঁচ থেকে সাতজন যাত্রী পাড়ে উঠতে সক্ষম হন। বাসটিতে থাকা অন্য যাত্রীদের এখনো হদিস পাওয়া যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে গোয়ালন্দ উপজেলা প্রশাসন, গোয়ালন্দ ঘাট থানা পুলিশ, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করা হয়। নিখোঁজ যাত্রীদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের সঠিক সংখ্যা জানা না গেলেও স্থানীয়দের আশঙ্কা, এতে অনেক প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হবে এবং উদ্ধার কাজ শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft