রবিবার ৩১ মে ২০২৬
মধ্যনগরে হামলা ও হত্যা চেষ্টার মামলার আসামি গ্রেপ্তার
প্রকাশ: রোববার, ২২ মার্চ, ২০২৬, ১২:৪৮ পিএম   (ভিজিট : ৭৫৮)
সুনামগঞ্জের মধ্যনগরে বিশেষ অভিযান চালিয়ে হামলা ও হত্যা চেষ্টার একটি মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মধ্যনগর থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২১ মার্চ ২০২৬) রাতে উপজেলার মধ্যনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ মাছুম মিয়া নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার কামাউড়া গ্রামের বাসিন্দা এবং মোঃ জাকারিয়ার ছেলে।

পুলিশ জানায়, সাম্প্রতিক এক সংঘবদ্ধ হামলা, মারধর ও গুরুতর আহত করার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারের পর রাতেই তাকে থানায় আনা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে রবিবার যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft