রবিবার ২৮ জুন ২০২৬
নিজস্ব গ্যাসেই স্বয়ংসম্পূর্ণ হতে চায় বাংলাদেশ: প্রতিমন্ত্রী অমিত
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৫:৩৬ পিএম   (ভিজিট : ৫২৫)
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, “বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে চায়। স্বয়ংসম্পূর্ণ হলে যেকোনো জ্বালানি সংকট বা ঝুঁকি থেকে সহজে উত্তরণ সম্ভব হবে।”

শনিবার (১৪ মার্চ) দুপুরে কুমিল্লার মুরাদনগরে শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে দেশে গ্যাসের চাহিদা সাড়ে ৪ হাজার মিলিয়ন ঘনফুটে পৌঁছাবে এবং সেই চাহিদা নিজেদের গ্যাসক্ষেত্র থেকেই পূরণ করার সক্ষমতা অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

তিনি বলেন, “বিগত সরকারের সময় জ্বালানি খাতে সীমাহীন দুর্নীতি হয়েছে। এর ফলে দেশের জ্বালানি খাত আমদানিনির্ভর হয়ে পড়ে এবং বৈশ্বিক সংকটের সময় বাংলাদেশকে বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে হয়েছে।”

অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, “বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার মধ্যে ৮২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। একই সঙ্গে বাপেক্সের সক্ষমতা বাড়িয়ে তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে।”

এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান এবং যুবদল নেতা সৈয়দ শরিফ আহমেদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

উদ্বোধন হওয়া এই কূপ থেকে পরীক্ষামূলকভাবে প্রতিদিন ৮ এমএমসিএফডি গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। ফলে কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল গ্যাসক্ষেত্রের মোট ৫টি কূপ থেকে প্রতিদিন প্রায় ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

কাওছার আল হাবীব/আজকালের খবর

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft