মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬
মধ্যনগরে বাঁশের চাটাই দিয়ে নদী পারাপার, দুর্ভোগে তিন ইউনিয়নের মানুষ
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৫:৪৬ পিএম   (ভিজিট : )
সুনামগঞ্জের মধ্যনগর-মহিষখলা সড়কের সোমেশ্বরী নদীর ওপর নির্মাণাধীন কাইত কান্দা নামক স্থানে সেতুর কাজ দীর্ঘ সাত বছরেও শেষ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন মধ্যনগর উপজেলার তিনটি ইউনিয়ন ও পার্শ্ববর্তী তাহিরপুর উপজেলার লাখো মানুষ। যোগাযোগের গুরুত্বপূর্ণ এই সড়কে সেতু না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে বাঁশের চাটাই ব্যবহার করে নদী পার হতে বাধ্য হচ্ছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীরা।

সরেজমিন দেখা যায়, নদীর ওপর অস্থায়ীভাবে বাঁশের চাটাই বসিয়ে পারাপারের ব্যবস্থা করা হয়েছে। ঝুঁকি নিয়ে মোটরসাইকেলসহ সাধারণ মানুষ সেই চাটাই ব্যবহার করে নদী পার হচ্ছেন। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।

মোটরসাইকেল আরোহী কালা মিয়া বলেন, প্রায় সাত বছর ধরে সেতুর কাজ চলছে। আমাদের তিনটি ইউনিয়নের মানুষ এই রাস্তা দিয়েই চলাচল করি। শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ সবাই ভোগান্তিতে আছি। দ্রুত সেতুর কাজ শেষ করা প্রয়োজন। আরেক মোটরসাইকেল চালক জানান, বাঁশের চাটাই দিয়ে পার হওয়া সবসময় ঝুঁকিপূর্ণ। দুটি মোটরসাইকেল একসঙ্গে গেলে দুর্ঘটনার আশঙ্কা থাকে।

স্থানীয় এক স্কুল শিক্ষক বলেন, সেতুটি চালু হলে শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে। পাশাপাশি মধ্যনগর ও তাহিরপুর অঞ্চলের পর্যটন শিল্পের বিকাশেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এলজিইডির সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১০ জানুয়ারি একনেক সভায় উদ্ব্দাখালী ও সোমেশ্বরী নদীর ওপর দুটি সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় ২০১৮ সালের ১৭ ডিসেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন কাজ শুরু করে। চুক্তি অনুযায়ী ২০২১ সালের ৮ জুন কাজ শেষ হওয়ার কথা থাকলেও দীর্ঘ সময় পার হয়ে গেলেও সোমেশ্বরী নদীর সেতুর কাজ এখনো শেষ হয়নি। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে উব্দাখালী নদীর সেতুটি চালু করা হলেও সোমেশ্বরী নদীর সেতু অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করেছে। তবে নতুনভাবে কাজ শুরু না হওয়ায় মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে ।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের প্রজেক্ট ম্যানেজার মিয়া মোহাম্মদ নাছির জানান, তাহিরপুর ও মধ্যনগরে দুটি সেতুর কাজ একসঙ্গে শুরু হয়েছিল। এর মধ্যে একটি সম্পন্ন হয়েছে। তবে আর্থিক জটিলতার কারণে সোমেশ্বরী নদীর সেতুর কাজ নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ শাহাবউদ্দিন বলেন, সোমেশ্বরী নদীর সেতুটি আমি সরেজমিন পরিদর্শন করেছি। আগের ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল হয়েছে। তবে এ সেতুটির জন্য নতুন করে ধরপত্র আহ্বান করা হয়েছে। টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে খুব শিগগিরি সেতুটির  কাজ করা শুরু হবে।
 
সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে চালানো হয়েছে।  খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করি আগামী দু-এক মাসের মধ্যে সেতুটি পুনরায় কাজ শুরু।
 

আজকালের খবর/আরএম









Advertisement
সর্বশেষ সংবাদ
জবির বেদখলকৃত দুই হল উদ্ধারে ১০ দিনের আল্টিমেটাম
স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর
ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো ইতালি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
সোনাতলায় জেলা পরিষদ প্রশাসক জাকিরকে গণসংবর্ধনা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft