শনিবার ২৭ জুন ২০২৬
লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৪:১২ পিএম   (ভিজিট : ৩৪০)
লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারে লাইসেন্সবিহীন কৃষি পণ্য বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শন না করা ও দুই খাবার প্রস্ততকারী প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। 

বৃহস্পতিবার (৩ মার্চ) এ অভিযান পরিচালন করেন সহকারী কমিশনার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন ও মো. হাবিবুর রহমান। 

অভিযানে লাইসেন্সবিহীন কৃষি পণ্য বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শন না করায় 'কৃষি বিপণন আইন, ২০১৮' অনুযায়ী মো. নজরুল ইসলামকে ১০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯' অনুযায়ী মো. খোরশেদ আলমকে ২০ হাজার এবং জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ করায় একই আইনের ৩৮ ও ৫১ ধারায় মো. মিলনকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। 

অভিযানে সহকারী কমিশনার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন ও মো. হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশ,আনসার ও  কৃষি বিপনন অধিদপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া জানান,৩ মামলায় সর্বমোট এক লাখ দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক তাৎক্ষণিক আদায় করা হয়। 

জনস্বার্থে বাজার মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft