রবিবার ৩১ মে ২০২৬
ধর্মপাশায় মোবাইল কোর্টে ৩ জনের কারাদণ্ড
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১০:৫৩ এএম   (ভিজিট : ৮৪৬)
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মাদকের বিস্তার রোধে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (০৩ মার্চ) রাত ১১টা ৩০ মিনিটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে গাঁজা সেবনের দায়ে তিনজনকে প্রত্যেককে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—

১. মোঃ সুহেল মিয়া (৪৩), পিতা: মৃত সালাম মিয়া, সাং: হলিদাকান্দা মধ্যপাড়া, ধর্মপাশা।
২. করম আলী ভুট্টো (৪৫), পিতা: আব্দুল বারিক, সাং: হলিদাকান্দা মধ্যপাড়া, ধর্মপাশা।
৩. মোঃ জয় মিয়া (২৩), পিতা: মৃত হারুন রশিদ, সাং: দৌলতপুর, মোহনগঞ্জ, নেত্রকোনা।

অভিযান পরিচালনা করেন ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

প্রশাসন সূত্রে জানা যায়, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্টরা সমাজের সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, সন্তান, ভাই, বন্ধু কিংবা প্রতিবেশীর সন্দেহজনক কোনো কার্যক্রম চোখে পড়লে তাৎক্ষণিকভাবে প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে। নীরবতা অনেক সময় অপরাধকে উৎসাহিত করে।

সচেতন মহল মনে করছেন, নিয়মিত অভিযান ও জনসচেতনতা বৃদ্ধি পেলে মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করা সম্ভব হবে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft