মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এবং পার্কভিউ হসপিটালের মধ্যে সমঝোতা স্বারক অনুষ্ঠিত
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৭ পিএম   (ভিজিট : ৮৫১)
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এবং পার্কভিউ হসপিটাল লিমিটেড এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর অনুষ্ঠান (সোমবার ২৩ ফেব্রুয়ারি) সৌহার্দ্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

এই সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যবৃন্দ ও তাঁদের পরিবারবর্গ এখন থেকে পার্কভিউ হসপিটাল লিমিটেড-এর আধুনিক চিকিৎসা সুবিধা, অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, উন্নত ডায়াগনস্টিক সেবা এবং সর্বাঙ্গীণ স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন, ইনশাআল্লাহ। এর ফলে বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য মানসম্মত, নির্ভরযোগ্য ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হলো।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন, হেমায়ত উদ্দীন, সিনিয়র জেলা ও দায়রা জজ, চট্টগ্রাম। মো. তাজুল ইসলাম, অতিরিক্ত মহানগর দায়রা জজ, চট্টগ্রাম ও যুগ্ম মহাসচিব মোহাম্মদ আবু হান্নান, বিচারক (জেলা ও দায়রা জজ), সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল, চট্টগ্রাম৷ মো. আলমগীর হোসেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম ও সহকারী মহাসচিব আব্দুল হান্নান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম ও সহকারী মহাসচিব।

এছাড়াও বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ পার্কভিউ হসপিটাল লিমিটেড-এর পক্ষে উপস্থিত ছিলেন, ডা. এটিএম রেজাউল করিম, ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ ইউসুফ, ফাইন্যান্স ডিরেক্টর ডা. মো. শাহ আলম, মার্কেটিং পরিচালক তালুকদার জিয়াউর রহমান, জেনারেল ম্যানেজার (এডমিন) জাহেদুল ইসলাম, ম্যানেজার, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড নেজাম উদ্দিন, সহকারী ম্যানেজার হেলাল পারভেজ, কর্পোরেট অফিসার এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হয়েছে। ভবিষ্যতে সমন্বিত উদ্যোগ ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতার মাধ্যমে বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য আরও উন্নত, সাশ্রয়ী ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft