রবিবার ২৪ মে ২০২৬
চাঁদাবাজদের কোন ছাড় দেয়া হবে না: এড.জালাল উদ্দিন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৫ পিএম   (ভিজিট : ২১১)
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেছেন, আমি কোনো মাদক, সন্ত্রাস, চাঁদাবাজকে আশ্রয় দেব না। প্রশাসনের কাছে আমার কথা বলে কেউ আশ্রয় পাবে সেটাও আমি কামনা করি না।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পাকুন্দিয়া উপজেলা প্রশাসন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘কটিয়াদী ও পাকুন্দিয়াকে আমি মাদকমুক্ত করবই। মাদক বিক্রি করে এ সমাজকে আমরা ধ্বংস হতে দিতে পারি না। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজদের মেসেজ একটাই— কোনো ছাড় দেওয়া হবে না। কেউ যাতে আমার নাম ব্যবহার করে অনৈতিক সুবিধা নিতে না পারে, সেটি প্রশাসনকে খেয়াল রাখতে হবে।’

পাকুন্দিয়ার ইউএনও রূপম দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, থানার ওসি এস এম আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান।

এছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, ভিপি মো. কামাল উদ্দিন, আবদুল কদ্দুছ, পৌর বিএনপির সভাপতি এস এ এম মিনহাজ উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে নবনির্বাচিত সংসদ সদস্য উপজেলা পরিষদ মিলনায়তনে এসে পৌঁছালে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায় উপজেলা প্রশাসন।

কাওছার আল হাবীব/আজকালের খবর






আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft