সোমবার ১৮ মে ২০২৬
রমজান মাস উপলক্ষে রংপুরে প্রোটিন সমৃদ্ধ খাবার বিক্রয় কেন্দ্রের উদ্বোধন
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৫ পিএম   (ভিজিট : ১০৯৩)
রমজান মাস উপলক্ষে রংপুরে ন্যায্য মূল্যে প্রোটিন সমৃদ্ধ খাবার বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে নগরীর ডিসির মোড়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ নাজমুল হুদাসহ প্রশাসনের কর্মকর্তারা। এ সময় জানানো হয়, রমজান মাসকে ঘিরে ভোক্তাদের সুবিধার্থে নগরীর ৭টি পয়েন্টে প্রোটিন সমৃদ্ধ খাবার বিক্রয় কেন্দ্র চালু করা হয়েছে। 

এতে ভোক্তারা ন্যায্য মূল্যে দুধ, ডিম ও ড্রেসেড মুরগি কিনতে পারবেন। খামারীরা সরাসরি খামার থেকে পণ্যগুলো বিক্রয় কেন্দ্রে বিক্রি করবেন। এ কার্যক্রমের মাধ্যমে ভোক্তা ও খামারী উভয় লাভবান হবেন বলে জানায় প্রাণি সম্পদ কর্মকর্তারা।

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, প্রোটিন সমৃদ্ধ খাবার বিক্রয় কেন্দ্রের কার্যক্রম রমজান মাসজুড়ে চলবে। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিটি বাজার মনিটরিং করা হচ্ছে। যেন রমজানকে ঘিরে অসাধু ব্যবসায়ীরা সুযোগ না নেয়। আশাকরছি পুরো রমজান জুড়ে নিত্য প্রয়োজনী পণ্য কেনাকাটা করে ভোক্তারা স্বস্তি পাবেন। 

কাওছার আল হাবীব/আজকালের খবর









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft