বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬
নেত্রকোণা- ৪ আসনে বিজয়ী লুৎফুজ্জামান বাবর
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৫ এএম   (ভিজিট : ৩৪৯)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনে লক্ষাধিক ভোটের ব্যবধানে ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। 

বৃহস্পতিবার রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে দেখা যায়, এই আসনে ৩ উপজেলায় ১৫০টি ভোটকেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীক ১ লাখ ৬০ হাজার ৩শ ৫১ ভোট পেয়েছেন। 

অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ আল হেলাল তালুকদার পেয়েছেন ৩৯ হাজার ৩শ ০৯ ভোট। এই আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করেছেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে মোঃ মুখলেছুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে জলি তালুকদার, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কোদাল প্রতীকে চম্পা রানী সরকার। 

বাবরের জয়ে মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাসসহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করতে দেখা গেছে দলীয় সমর্থকদের।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft