বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
ভোটের পরদিন যুবককে কুপিয়ে হত্যা
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫১ পিএম   (ভিজিট : ৩২৪)
ভোটের পরদিন গাইবান্ধায় সুজন কুমার নামে এক যুবককে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা।  শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামে এ ঘটনা ঘটে। 

সুজন বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামের শ্রী নিরঞ্জন কুমারের ছেলে। তিনি গাইবান্ধা আদালতে মহুরির কাজ করতেন।

নিহত সুজনের ভাই সুধান কুমার বলেন, স্থানীয় সার বাজার থেকে বাড়িতে ফিরছিলেন সুজন। বাড়িতে প্রবেশের মুহূর্তে অতর্কিতভাবে সুজনকে কুড়াল দিয়ে আঘাত করা হয়। এ হত্যাকাণ্ডের জন্য নরেশ নামের প্রতিবেশী এক ব্যক্তিকে সন্দেহ করা হচ্ছে। আমাদের কোন শত্রু নেই। তিন-চার বছর ধরে নরেশের সঙ্গে জমি ও টাকা নিয়ে বিরোধ চলছিল সুজনের।

গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘রাত ৮টার দিকে বল্লমঝাড় ইউনিয়নের সার বাজার এলাকায় সুজনের ওপর হামলা হয়। কুড়াল দিয়ে কুপিয়ে সুজন মহুরিকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।’

ওসি বলেন, ‘কারা সুজনকে হত্যা করেছে বা কী কারণে সুজনকে হত্যা করেছে, তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গেছেন। বিস্তারিত পরে জানানো হবে।’ 

এদিকে ভোটের পরদিন এই হত্যাকাণ্ড নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft