মঙ্গলবার ২৬ মে ২০২৬
মাগুরায় ৩০ বছর পর বিজয়ী বিএনপির মনোয়ার
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩১ পিএম   (ভিজিট : ৬৭১)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ১ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছে মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান।  প্রায় ৩০ বছর পর মাগুরা ১ আসনে কোন বিএনপি প্রার্থী বিজয়ী হল তাও আবার বিশাল  ব্যবধানে। 

সংসদীয় আসন ৯১, মাগুরা -১ আসনটিতে ১৯৮৬ সালে  প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয় জাতীয় পার্টি থেকে মেজর জেনারেল (অব:) এম এ মতিন। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে আসনটিতে বিএনপি প্রার্থী মেজর  জেনারেল (অব:) মজিদ উল হক সংসদ সদস্য  নির্বাচিত হয়েছিলেন। এর পর থেকে ধারাবাহিক ভাবে আসনটি আওয়ামিলীগ এর দখলে ছিল। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে আওয়ামিলীগ থেকে ক্রিকেটার  সাকিব আল হাসান সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।  

নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায় মাগুরা - ১ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও  ভোটের লড়াইটা হয়েছে বিএনপির মনোয়ার হোসেন খান ও জামায়াতে ইসলামী এর আব্দুল মতিন এর মধ্যে। 

বর্তমান মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৮৩৬৬৬ ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী এর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আব্দুল মতিন পেয়েছেন ৮৮০৩৬ ভোট। 

অন্য প্রার্থীদের মধ্যে মো: নাজিরুল ইসলাম হাতপাখা প্রতীকে ১৩৩৩৫ ভোট, জাকির হোসেন মোল্লা লাঙ্গল প্রতীকে ১৭২৫ ভোট, শম্পা বসু মই প্রতীকে ১১৮৫ ভোট, কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে ৮০৬ ভোট, মো: খলিলুর রহমান ট্রাক প্রতীকে ২৮৬ ভোট পেয়েছেন।

আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন, মাগুরা এক আসনটি বিগত ৩০ বছর ধরে আওয়ামিলীগ এর দখলে ছিল। এবারের নির্বাচনে জনগন স্বতঃস্ফূর্ত ভাবে আমাকে ভোট দিয়েছে। আমি সকলকে সাথে নিয়ে আধুনিক ও উন্নত মাগুরা গড়ে তুলবো, ইনশাআল্লাহ। 

আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৩০ হাজার ৭৭৬ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২১২১২৯ জন, মহিলা ভোটার ২১৩১১৬ জন।


আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft