বুধবার ১৭ জুন ২০২৬
ঝালকাঠির দুই আসনে ধানের শীষের বিজয়
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১২ পিএম   (ভিজিট : ৫০৪)
ঝালকাঠির চারটি উপজেলা নিয়ে গঠিত দুইটি সংসদীয় আসন ঝালকাঠি-১ (রাজাপুর ও কাঠালিয়া) এবং ঝালকাঠি-২ (সদর ও নলছিটি)। বেসরকারিভাবে ঘোষিত চূড়ান্ত ফলাফল অনিযায়ী

উভয় আসনেই বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা।  জেলা নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুটি আসন মিলিয়ে শতকরা হারে মোট ভোট পড়েছে  ৫৭ দশমিক ৯০ শতাংশ।

ঝালকাঠি-১ আসন:

রাজাপুর ও কাঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম জামাল ৬২ হাজার ১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. ফয়জুল হক পেয়েছেন ৫৫ হাজার ১২০ ভোট। ফলে ৬ হাজার ৮৪৪ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন রফিকুল ইসলাম জামাল। রাষ্ট্রসংস্কার সিদ্ধান্তে এ আসনে “হ্যাঁ” ভোট পড়েছে ৯১ হাজার ২৮৬টি এবং “না” ভোট পড়েছে ২৯ হাজার ৫৯১টি।

ঝালকাঠি-২ আসন:

সদর ও নলছিটি উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ১ লাখ ১৩ হাজার ১০০ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এস. এম. নেয়ামুল করিম পেয়েছেন ৬৯ হাজার ৮০৫ ভোট। এ আসনে ৪৩ হাজার ২৯৫ ভোটের বড় ব্যবধানে জয় লাভ করেন ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

রাষ্ট্রসংস্কার সিদ্ধান্তে ঝালকাঠি-২ আসনে “হ্যাঁ” ভোট পড়েছে ১ লাখ ৪৭ হাজার ২৯৭টি এবং “না” ভোট পড়েছে ৫৩ হাজার ৮৯০টি।

দুই আসনেই বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা পরাজিত হয়েছেন। ফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft