শনিবার ২৭ জুন ২০২৬
উখিয়ায় গভীর রাতে যৌথ অভিযান: অস্ত্র-গোলাবারুদসহ ৩ শীর্ষ সন্ত্রাসী আটক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৬ পিএম   (ভিজিট : ৪১৬)
কক্সবাজারের উখিয়ায় বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ শীর্ষ ৩ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

১১ ফেব্রুয়ারী (বুধবার) রাত ২টার দিকে উপজেলার বালুখালীতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি জুলু প্রকাশ জুলু ডাকাতের পুত্র আমিন এবং তার দেহরক্ষী জানে আলমসহ আরও একজনকে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাইসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল এবং অস্ত্র প্রদর্শনের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ কে সামনে রেখে এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার এবং অপরাধমূলক তৎপরতা দমনের লক্ষ্যে এই বিশেষ অভিযান পরিচালিত হয় বলে জানা গেছে।

অভিযানকালে যৌথবাহিনী ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি একে-২২ রাইফেল, ১টি দেশীয় পিস্তল, ২টি একনলা বন্দুক, ২টি দেশীয় ধারালো অস্ত্র, ১টি পিস্তল ম্যাগাজিন, ২টি রাইফেল ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তল অ্যামুনিশন, ৮৯ রাউন্ড রাইফেল অ্যামুনিশন, ২টি কার্তুজ এবং ২টি ওয়াকি-টকি সেট উদ্ধার করে।

আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আহম্মদ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ তিনজনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft