শনিবার ২৭ জুন ২০২৬
লক্ষ্মীপুরে ৯০০ ভোটারের জন্য খাবার তৈরি বিএনপি নেতাকে জরিমানা
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৭ পিএম   (ভিজিট : ৩১৬)
লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ৯০০ ভোটারদের জন্য খাবার তৈরি করার অপরাধে স্থানীয় ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মাস্টার রিয়াজ উদ্দিন কে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

০৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অভি দাস এই অভিযান পরিচালনা করেন।

উপজেলা পরিষদ প্রশাসন জানায়, ৯০০ ভোটারের জন্য খাবার তৈরি করা হয়েছে এলাকাবাসী পক্ষ থেকে বিষয়টি প্রশাসন কে অবহিত করার পর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অভি দাস আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের নিয়ে ঘটনারস্থলে গিয়ে সত্যতা পাওয়ায়  ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক রিয়াজ মাস্টার কে ১০.০০০ টাকা জরিমানা আদায় করে।

সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভি দাস অভিযান পরিচালনা করার কথা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, কোন প্রার্থীর পক্ষে তার সমর্থকরা সভা সমাবেশ বা মিছিলসহ অন্যান্য কর্মসূচি করতে পারবে তবে ওই সব অনুষ্ঠানের আগে বা পরে কোন ধরনের খাবার কিংবা আর্থিক কোন লেনদেন করতে পারবে না। নির্বাচনী আচরণ বিধি ২০২৫ ভঙ্গ করায় রিয়াজ উদ্দিন নামে একজনকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আজকালের খবর/এআরজে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft