শনিবার ২৭ জুন ২০২৬
উখিয়ায় আরসার কমান্ডারসহ দুই মাদক ব্যবসায়ি আটক, অস্ত্র ও মাদক উদ্ধার
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৬ পিএম   (ভিজিট : ৬২৮)
কক্সবাজারের উখিয়ায় পৃথক দুটি অভিযানে রোহিঙ্গা সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরসার এক কমান্ডারসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় দেশি-বিদেশি অস্ত্র এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের নলবনিয়া এলাকায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের হলেন নলবনিয়া এলাকার মৃত সিরাজুল ইসলামের পুত্র মিজান (৩৫) এবং মনজুর আলমের পুত্র রাকিব (১৮)।

আটককৃতদের বসতঘর তল্লাশি করে ইয়াবা সেবনের সরঞ্জাম, বাংলা মদ এবং দা, চাপাতি, ওয়ার কাটার, পকেট নাইফসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, উদ্ধারকৃত সরঞ্জাম তারা বাংলাদেশ–মায়ানমার সীমান্ত এলাকা দিয়ে ইয়াবা পাচারের কাজে ব্যবহার করত।

অপর অভিযানে একই দিন সকালে কুতুপালং ক্যাম্প-১ (ওয়েস্ট) এর একটি চায়ের দোকান থেকে রোহিঙ্গা সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরসার কমান্ডার জাহিদ হোসেন প্রকাশ লালু (৩৮) কে গ্রেপ্তার করা হয়। তার দেহ তল্লাশি করে দুই রাউন্ড গুলি এবং একটি ফাইভ স্টার পিস্তল উদ্ধার করা হয়েছে।

উখিয়া আর্মি ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল সায়মন সিকদার জানান, জাহিদ হোসেন লালু দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অপহরণ, চাঁদাবাজি, অস্ত্র ব্যবসা এবং অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। এছাড়া সাবেক আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির নেতৃত্বে সংঘটিত একাধিক হত্যাকাণ্ডেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। “পৃথকভাবে অভিযান পরিচালনা করে দেশি-বিদেশি অস্ত্র এবং মাদক উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।”
এআরজে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft