বৃহস্পতিবার ১১ জুন ২০২৬
বিটিভি ও চ্যানেল আইতে আসছে সেনাবাহিনী নিয়ে প্রামাণ্যচিত্র ‘দূর্বার’
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৫ পিএম   (ভিজিট : ৫১৬৪)
মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষায় সদা জাগ্রত বাংলাদেশ সেনাবাহিনীর অদম্য সাহস, ত্যাগ ও গৌরবের ইতিহাস এবার টেলিভিশনের পর্দায় তুলে ধরা হচ্ছে। নির্মাতা খাইরুল ইসলাম তুফানের পরিচালনায় নির্মিত বিশেষ ধারাবাহিক প্রামাণ্যচিত্র ‘দূর্বার—সমরে শান্তিতে’ আগামী ৩ ফেব্রুয়ারি থেকে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেসরকারি স্যাটেলাইট চ্যানেল আইতে সম্প্রচারিত হবে।

বাংলাদেশের টেলিভিশন জগতের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের অনুপ্রেরণায় নির্মিত এই মেগা ধারাবাহিকে দেশে ও বিদেশে বাংলাদেশ সেনাবাহিনীর বিস্তৃত কার্যক্রমের অজানা ও অনালোকিত গল্প তুলে ধরা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে সেনাবাহিনীর জন্ম ও বীরত্বগাঁথা, পাহাড় ও সমতলে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় তাদের নিরলস ভূমিকা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগ ও আন্তর্জাতিক স্বীকৃতি, পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় মানবিক সহায়তা ও সেনাবাহিনীর আধুনিকায়নের চিত্র এতে গুরুত্বসহকারে উপস্থাপন করা হয়েছে।

প্রামাণ্যচিত্রটি সম্পর্কে নির্মাতা খাইরুল ইসলাম তুফান বলেন, সেনাবাহিনীর ইউনিফর্মের আড়ালে যে মানবিক ও দেশপ্রেমিক হৃদয়টি স্পন্দিত হয়, ‘দূর্বার—সমরে শান্তিতে’ তারই প্রতিফলন। এটি শুধু তথ্যভিত্তিক প্রামাণ্যচিত্র নয়, বরং সাধারণ জনগণ ও সেনাবাহিনীর মধ্যে আস্থার সম্পর্ক আরও গভীর করার একটি প্রয়াস। তিনি বলেন, এই সিরিজের মাধ্যমে তরুণ প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং জানতে পারবে—সমরে কিংবা শান্তিতে বাংলাদেশ সেনাবাহিনী কতটা দুর্বার।

প্রামাণ্যচিত্র নির্মাতা প্রতিষ্ঠান পজিটিভ থিংক-এর ব্যানারে নির্মিত এই ধারাবাহিকের নির্মাতা খাইরুল ইসলাম তুফান এর আগে বাংলাদেশ পুলিশকে নিয়ে ‘সবুজ সংকেত’ নামে তিন শতাধিক পর্বের একটি জনপ্রিয় প্রামাণ্যচিত্র সিরিজ নির্মাণ করেন, যা দর্শকমহলে ব্যাপক প্রশংসা অর্জন করে। এছাড়াও ‘লিগ্যাল এইড: বিচারের প্রথম দরজা’ এবং সুন্দরবন ও বাঘ সংরক্ষণ বিষয়ে তার নির্মিত আন্তর্জাতিক মানের তথ্যচিত্রগুলো দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft