রবিবার ৩১ মে ২০২৬
সুষ্টু ভোট হলে সিলেট-৬ আসনে জাতীয় পার্টির প্রার্থী জয়লাভ করবে: নুর
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৩ পিএম   (ভিজিট : ৭০৩)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে জাতীয় পার্টির (এরশাদ) লাঙ্গল প্রতীকের প্রার্থী মোহাম্মদ আবদুন নুর বলেছেন, জাতীয় পার্টির শাসন আমলে কোন অনিয়ম দুর্নীতি হয়নি। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ জনগণের বিচার ব্যাবস্হা দৌড় গড়ায় পৌঁছে দিতে উপজেলা পদ্ধতি চালু করেছিলেন।

তিনি বলেন, দেশের এই ক্রান্তিকালে দেশ ও জনগণকে বাঁচাতে জাতীয় পার্টিকে ক্ষমতায় আসতে হবে। এর জন্য সকল ভেদাভেদ ভুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে সিলেট-৬ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আমাকে বিজয়ী করুন।

তিনি বলেন, দেশের এই সংকটময় অবস্থা নিয়ে মানুষ হতাশ, আমরাও হতাশ। এই অবস্থায় আমরা দেখাব, জাতীয় পার্টি সবচেয়ে জনপ্রিয় দল। মানুষ পরিবর্তন চায়, জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। এ সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।

তিনি আরোও বলেন, বিয়ানীবাজার-গোলাপগঞ্জের সকল ন্যায্য দাবীর আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্টান স্থাপন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলাসহ নানা কাজ সম্পাদন করেছি। আগামী নির্বাচনে বিজয়ী হয়ে আমি খেটে খাওয়া মানুষের এমপি হতে চাই। এই অঞ্চলের মানুষের পাশে থেকে বাকি জীবন সেবা করে যেতে চাই।

জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোহাম্মদ আবদুন নুর আরো বলেন, আমি বিয়ানীবাজার-গোলাপগঞ্জের মাটির সাথে মিশে ছিলাম। এ এলাকার কোথায় কেমন উন্নয়ন প্রয়োজন, তা আমার জানা আছে। সূতরাং উন্নয়ন প্রকল্প নিয়ে কেউ আমার কাছে কিছু চাইতে হবেনা। তিনি আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।
এআরজে






আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft