রবিবার ৩১ মে ২০২৬
১৮০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৪:৩৬ পিএম   (ভিজিট : ৪৬৫)
সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ স্বামী-স্ত্রী দুই মাদক কারবারিকে গ্রেফতার করে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিয়ানীবাজার পৌরসভার দাসগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন— মো. সাদিকুল আলম শামীম (৩৫), পিতা: মৃত আব্দুল হেকিম এবং তার স্ত্রী জোসনা বেগম (৩৩)। উভয়েই দাসগ্রাম এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ ওসি মো. ওমর ফারুক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এআরজে






আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft