শনিবার ৪ এপ্রিল ২০২৬
উলিপু‌রে সমাজসেবা দিবস উপলক্ষ্যে “আত্ম- অনুসন্ধান সংলাপ” অনুষ্ঠিত
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১০:২৫ এএম   (ভিজিট : ২৭৫)
উলিপুরে সমাজসেবামূলক কার্যক্রমে আওতাভুক্ত প্রতিবন্ধীদের সেবা ও প্রতিবন্ধকতা দুরীকরণ, সম্পৃক্ততা ও আত্ম উন্নয়নের লক্ষ্যে “আত্ম অনুসন্ধান সংলাপ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ সংলাপে সমাজসেবার আওতাধীন নারী পুরুষ শিক্ষার্থী, সমাজকর্মী ও স্বেচ্ছাসেবীসহ  এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।আলোচনায় প্রতিবন্ধি ব্যক্তিদের সমাজের বিভিন্ন সমস্যা, স্বেচ্ছাসেবার অভিজ্ঞতা, উন্নয়ন ও মানবিক মূল্যবোধ নিয়ে খোলামেলা মতবিনিময় হয়। অংশগ্রহণকারীরা জানান, এই সংলাপ নিজের ভেতর ও সমাজের জন্য আরও কার্যকরভাবে কাজ করতে অনুপ্রাণিত করেছে।

 প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতা আস্থা আজ সমাজসেবায়, শ্লোগানকে সামনে রেখে (৩ জানুয়ারি) শনিবার সকাল ১১ টায় সমাজসেবা কার্যালয়ে,মুখ্য আত্ম- অনুসন্ধানী,ডাঃ মোছাঃ রেবা বেগম,প্রাণিসম্পদ অফিসার অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার বিশেষ  আত্ম-অনুসন্ধান   মোঃ লুৎফুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন  এ,এইচ, এফ  এনামুল হক সরকার   সহকারী সমাজসেবা অফিসার, মোঃ আব্দুল জব্বার সাবেক চেয়ারম্যান পান্ডুল ও   সভাপতি  সাতঘড়ি পাড়া নূরানী হাফিজিয়া শিশুসদন,মোঃ রাকিবুল ইসলাম, বজরা হোসাইনিয়া  শিশু  সদন,  মোঃ শাহীন মিয়া প্রধান শিক্ষক  জামানিয়া শিশু সনদ, আজিজুর রহমান সাধারণ সম্পাদক  জুম্মা হাট  হাফেজিয়া কারিয়ানা এতিম খানা, ও মোঃ আতাউর রহমান ফিল্ড সুপারভাইজার প্রমুখ ।পরে প্রতিবন্ধীদের আইডি কার্ড নিজ নিজ প্রতিবন্ধীদের হাতে তুলে দেওয়া হয়।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার
ঝিনাইগাতীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পঞ্চগড়ে শিক্ষকের শেষ কর্মদিবসে রাজকীয় বিদায়
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
জাতীয় চলচ্চিত্র দিবস আগামীকাল, সাজছে এফডিসি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft