সোমবার ২০ জুলাই ২০২৬
ইমরান খান সুস্থ আছেন: বোন উজমা খান
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৮:২০ পিএম   (ভিজিট : ৪১৮)
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছেন তার বোন উজমা খান। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই তথ্য জানান। এতে সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে চলমান কয়েক সপ্তাহের জল্পনা-কল্পনার অবসান ঘটে।

কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে উজমা বলেন, আমার বোনদের (আলিমা খান ও নরিন খান) সঙ্গে আলোচনার পর আরও বিস্তারিত তথ্য জানাবো।

এর আগে ইমরান খানের সঙ্গে কারাগারে দেখা করার অনুমতি পান উজমা খান।

উজমাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে তিনি কারাগারের ভেতরে গিয়ে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন।

অনুমতি পাওয়ার পর উজমা আদিয়ালা কারাগারের উদ্দেশে রওয়ানা দেন। তিনি বলেন, অবশেষে সাক্ষাতের অনুমতি পেয়ে তিনি খুশি এবং কারাগার থেকে ফিরে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।

আদিয়ালা কারাগার এলাকা এখন উচ্চ সতর্কতায় রয়েছে। বিশেষ নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে কারাগার রোডে পাঁচটি অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে।

জেলা পুলিশের ১২টি থানার সদস্য, নারী পুলিশ এবং ৭০০’র বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন রয়েছে, যাদের কাছে অ্যান্টি-রায়ট সরঞ্জামও আছে। কঠোর তল্লাশির পরই শুধু যানবাহনকে অগ্রসর হতে দেওয়া হচ্ছে। সূত্র: জিও নিউজ

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft