শনিবার ৬ জুন ২০২৬
‘ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে অবাস্তব পদক্ষেপ নেবে না জামায়াত’
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৫:০৭ পিএম   (ভিজিট : ২১১)
ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে অবাস্তব বা অযৌক্তিক কোনও পদক্ষেপ নেবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। 

মঙ্গলবার (০২ নভেম্বর) রাজধানীর মিরপুরে ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে পারলে ধনী-গরিব সবাই উপকৃত হবে। অব্যবস্থাপনার বিরুদ্ধে জামায়াতের কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে বলেও জানান তিনি।

চিকিৎসা খাতে অনিয়মের কথা উল্লেখ করে তিনি বলেন, কমিশনের আশায় কিছু চিকিৎসক অপ্রয়োজনীয় ওষুধ ও অতিরিক্ত টেস্ট লিখে দেন। পরকালের ভয় ও নৈতিকতা থাকলে এসব অনিয়ম কেউ করতে পারে না।

রাজনৈতিক নেতৃত্বে সদিচ্ছা ও সৎ মানসিকতা থাকলে দেশ ও সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন জামায়াতের আমির।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft