সোমবার ২০ জুলাই ২০২৬
বাংলাদেশের ৩ নৌকাসহ ৭৯ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতের কোস্টগার্ড
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১২:১৬ পিএম   (ভিজিট : ৫৬৬)
বাংলাদেশের ৩ নৌকাসহ ৭৯ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতের কোস্টগার্ড। ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে (ইইজেড) অবৈধভাবে মাছ ধরার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

খবরে বলা হয়েছে, গত ১৫ ও ১৬ নভেম্বর বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে আন্তর্জাতিক সামুদ্রিক সীমান্তরেখা এলাকা থেকে বাংলাদেশি এসব নৌকা ও জেলেদের আটক করে ভারতের কোস্টগার্ড। এসময় বাংলাদেশের নৌকাগুলো ভারতের জলসীমায় মাছ ধরছিল বলে দাবি করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

অভিযানের সময় জেলেদের কেউ ভারতীয় জলসীমায় মাছ ধরার বৈধ অনুমতিপত্র দেখাতে পারেননি। নৌকাগুলোতে মাছ ধরার সরঞ্জাম ও সদ্য ধরা মাছও পাওয়া যায়, যা অবৈধ মাছ ধরার প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে।পরে তিনটি নৌকা এবং ৭৯ জেলেকে পশ্চিমবঙ্গের ফ্রেজারগঞ্জে নিয়ে গিয়ে মেরিন পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়। সেখানে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft