শনিবার ২৭ জুন ২০২৬
সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছে বিএনপি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৪:২৫ পিএম   (ভিজিট : ৩৮১)
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পর স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সন্ধ্যায় সাতটায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্য দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়নের গণভোট আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে।

এছাড়া প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলই সনদ গণভোটে সংখ্যাগরিষ্ঠ হ্যাঁ হলে জাতীয় সংসদের নিম্নকক্ষের রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের ভিত্তিতে ১০০ আসনের উচ্চকক্ষ গঠিত হবে বলেও উল্লেখ করেছেন।

প্রধান উপদেষ্টা ভাষণে আসা বিষয়গুলো নিয়ে নিজেদের করণীয় ও প্রতিক্রিয়া কী হবে তা নির্ধারণে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি।

আজকালের খবর/বিএস 

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft