সোমবার ২০ জুলাই ২০২৬
মৌলিক সংস্কার নিশ্চিত না করে নির্বাচনের দিকে হাঁটবেন না: নুর
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৬:০০ পিএম   (ভিজিট : ২৬৪)
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, মৌলিক সংস্কার নিশ্চিত না করে আপনারা (অন্তর্বর্তী সরকার) নির্বাচনের দিকে হাঁটবেন না। নির্বাচনের আগে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।  

শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘নির্বাচনের আগে যেন সব রাজনৈতিক দল নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালাতে পারে, তা নিশ্চিত করতে হবে। এটি আজকের সমাবেশের একটি দাবি।’

এর আগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ শুরু হয়। শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশের মূল পর্ব শুরু হয়।

আজকালের খবর/ওআর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft