সোমবার ২৫ মে ২০২৬
কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা করলো ইরান
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ১১:০৫ পিএম  আপডেট: ২৩.০৬.২০২৫ ১১:২১ পিএম  (ভিজিট : ৫৯৯)
যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার জবাবে এবার কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। খবর আল-জাজিরার।

কাতারের রাজধানী দোহার আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আল-উদেইদ ঘাঁটির দিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য জুড়ে বিমান অভিযানের প্রধান ঘাঁটি।

একইসঙ্গে ইরাকেও একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়া গেছে।

ইরানের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, যুক্তরাষ্ট্র যদি সরাসরি হামলা চালায়, তবে তার জবাব কঠিন ও লক্ষ্যভিত্তিক হবে।

এখন পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা বিভাগ কিংবা কাতার সরকার আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

আল-উদেইদ ঘাঁটিকে ঘিরে উচ্চ নিরাপত্তা সতর্কতা ইতিমধ্যেই আরোপ করা হয়েছিল, যা এখন বাস্তব হুমকায় রূপ নিয়েছে।

এটি মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও গভীর এবং যুক্তরাষ্ট্রকে সরাসরি ইরান-ইসরাইল সংঘাতে জড়ানোর ইঙ্গিত দিতে পারে।


আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft