বুধবার ১৫ এপ্রিল ২০২৬
ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, নিরাপদ আশ্রয় খুঁজছে শত্রুপক্ষ
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৯:৪৩ এএম   (ভিজিট : ৩৭২)
শত্রুপক্ষের ভূখণ্ড লক্ষ্য করে ইরান ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে ইসরইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইসরাইল।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, শনিবার (২১ জুন)  বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে ইরান থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে আইডিএফ। ইতোমধ্যে ইসরাইলিদের নিরাপদ আশ্রয়ে যেতে বলার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সতর্ক করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, যেসব এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে, সেখানে ইতোমধ্যে সাইরেন বাজতে শুরু করেছে। তবে ইরান থেকে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং ইসরাইলের কোথায় এগুলো আঘাত হানতে পারে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি আইডিএফ।

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft