শনিবার ২ মে ২০২৬
ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক স্বস্তি ফিরিয়ে এনেছে : দুদু
প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ২:২৪ পিএম   (ভিজিট : ২৯৩)
লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক বাংলাদেশে স্বস্তি ফিরিয়ে এনেছে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শনিবার (১৪ জুন) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জনতার অধিকার পার্টি আয়োজিত নির্বাচন ও জাতীয় ঐক্য বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেছেন, জাতির প্রয়োজনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকটি প্রত্যাশিত ছিল। ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক বাংলাদেশে স্বস্তি ফিরিয়ে এনেছে। 

শামসুজ্জামান দুদু জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পূর্ণতা আসবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে। ফ্যসিবাদের পতন হয়েছে এটা যেমন নিশ্চিত গণতন্ত্র প্রতিষ্ঠা করার অন্যতম লক্ষ্য হচ্ছে একটি নির্বাচিত সরকার। গণমানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, গত ১৫ বছর ধরে বাংলার মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে নাই। শেখ হাসিনা ভোটের নামে জালিয়াতি করেছে এমন একটি নিয়ন্ত্রিত ব্যবস্থা তিনি প্রতিষ্ঠিত করেছিলেন যেখানে লাইনে মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু সেখানে ভোট হচ্ছে না।
 
তিনি আরো বলেন, স্বীকৃত রাজনৈতিক দলগুলো ভোটে দাড়াঁনোর সুযোগ পায়নি। সেই নির্বাচনকে শেখ হাসিনা দেশে এবং বিদেশে চালিয়ে দিয়েছে। আর পার্শ্ববর্তী একটি দেশ গণতন্ত্রের মুখোশধারী দেশ এই তথাকথিত নির্বাচচনকে স্বীকৃতি দিয়ে শেখ হাসিনাকে ফুলের মালা দিয়ে অভিনন্দন জানিয়েছে।

জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তরিকুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft