শুক্রবার ১৯ জুন ২০২৬
বাজারে এসেছে নতুন ১০০০ টাকার নোট
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ১:১৩ পিএম   (ভিজিট : ১৮৩৪)
নতুন নকশায় বাজারে এসেছে ১ হাজার টাকার নোট। তবে ২০ ও ৫০ টাকার নোট আজ ব্যাংকগুলোতে পাওয়া যায়নি। ব্যাংকের শাখা গুলোতে গ্রাহকদের ভিড় দেখা গেলেও ১০০০ টাকা ছাড়া ছোট মানের কোন নোট দিতে পারছে না ব্যাংক। এদিকে খোলা বাজারে প্রত্যেকটি ১০০০ টাকার নোট ১১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

নতুন নকশার নোটের বিষয়ে জানতে চাইলে গ্রাহকরা বলছেন, টাকার ওজন খুবই কম। এটি আগের নোটের তুলনায় অনেক পাতলা। সোনালী ব্যাংকের এক শাখা প্রধান জানান, গ্রাহক এসে নতুন টাকার জন্য ভিড় জমাচ্ছেন। তবে এখনো সব ধরনের নোট হাতে এসে পৌঁছায়নি।

বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে নতুন টাকা ছাড়লে জাল টাকার ছড়াছড়ি বা দৌরাত্ম বাড়তে পারে। কারণ গরুর হাটে যে পরিমাণ টাকা লেনদেন হবে সেখানে বেশিরভাগ লোকই নতুন টাকা চেনেন না। তাই নতুন টাকার নামে প্রতারণা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আজকালের খবর/বিএস 

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft