শনিবার ১ আগস্ট ২০২৬
ডিএনসিসির নিহত কর্মী শেফালী বেগমের পরিবারের পাশে সরকার
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৩:০৩ পিএম   (ভিজিট : ২১)
রাজধানীর মধ্য বাড্ডায় কর্মরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী শেফালী বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, ফিটনেসবিহীন যানবাহন এবং অদক্ষ বা লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে বিআরটিএ’র সঙ্গে সমন্বয় করে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আজ (শুক্রবার) সকালে মধ্য বাড্ডায় নিহত পরিচ্ছন্নতাকর্মী শেফালী বেগমের বাসায় যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

এসময় তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং ডিএনসিসির পক্ষ থেকে চার লাখ টাকা আর্থিক অনুদান ও এক বছরের সমপরিমাণ বেতন প্রদানের ঘোষণা দেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, ‘সড়কে ফিটনেসবিহীন যানবাহন এবং লাইসেন্সবিহীন বা অদক্ষ চালকদের বিরুদ্ধে বিআরটিএর সঙ্গে আলোচনা করে দ্রুত কঠোর ব্যবস্থা নেয়া হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।’
তিনি বলেন, ‘পরিচ্ছন্নতাকর্মীরা দিন-রাত নগরবাসীর সেবায় নিয়োজিত থাকেন, তাই তাদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক জানান, ডিএনসিসির কোনো যানবাহন অদক্ষ চালক বা হেল্পার চালাচ্ছেন এমন অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তবে তার জানা মতে, বর্তমানে ডিএনসিসির কোনো গাড়ি অদক্ষ চালক পরিচালনা করছেন না। 

আজকালের খবর/এমকে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft