শুক্রবার ৩১ জুলাই ২০২৬
বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১১:৪৬ পিএম   (ভিজিট : ৪)
বিমান বাহিনীর ৬৭তম ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান আজ বৃহস্পতিবার বিমান বাহিনী ফ্লাইং ইন্সট্রাক্টরস্ স্কুল, এরুলিয়া এয়ারফিল্ড, বগুড়ায় অনুষ্ঠিত হয়। 

সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারী বাংলাদেশ বিমান বাহিনীর ১৬ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজ থেকে প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবোজ্জ্বল উড্ডয়ন প্রশিক্ষক পরিবারের গর্বিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলেন। তাদের জ্ঞান, দক্ষতা, পেশাদারিত্ব ও অভিজ্ঞতার সমন্বয়ে তারা আগামী দিনের নবীন বৈমানিকদের প্রশিক্ষণ প্রদান করবেন এবং একই সাথে তাদের সুনিপুণ দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় গড়ে উঠবে একদল দক্ষ ও আত্মবিশ্বাসী বৈমানিক, যারা ভবিষ্যতে বাংলাদেশের আকাশসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার মহান দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করবে।

উল্লেখ্য, ৬৭তম ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্সের স্কোয়াড্রন লীডার মির্জা মো. জুবাইর হোসেন, জিডি(পি) সার্বিকভাবে চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়ে বহুল প্রত্যাশিত ‘মফিজ ট্রফি’ অর্জন করেন। অনুষ্ঠান পরিচালনায় ফ্লাইং ইন্সট্রাক্টরস্ স্কুলের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মুহাম্মদ সাইফুল ইসলাম এ প্রতিষ্ঠানে পরিচালিত কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন।

অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর এয়ার অধিনায়ক, বিমান বাহিনী ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড এর কমান্ড্যান্ট, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft