বুধবার ২৯ জুলাই ২০২৬
জুলাই কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের একক অর্জন নয় : সেতুমন্ত্রী
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৫:৩২ পিএম   (ভিজিট : ৩)
সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা গোষ্ঠীর একক অর্জন নয়, বরং এটি সমগ্র জাতির অর্জন। সরকার জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ এবং এ নিয়ে কোনো ধরনের অপরাজনীতির সুযোগ নেই।

বুধবার (২৯ জুলাই) সকাল ১০টায় ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটরিয়ামে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বিগত ১৭ বছরের ফ্যাসিবাদী স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত ‘শাশ্বত জুলাই’ শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, আমরা জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করেছি। সেই সনদে আমরা সই করেছি। যে সনদ বিএনপির অঙ্গীকার ছিল, তা বাস্তবায়নের দায়িত্ব জনগণ ভোটের মাধ্যমে আমাদের দিয়েছে।
আমরা সংসদে সেই অঙ্গীকার প্রতিষ্ঠা করব।

তিনি বলেন, জুলাই আমাদের নতুনভাবে শাণিত ও আত্মসংশোধনের শিক্ষা দিয়েছে। একই সঙ্গে একটি ফ্যাসিবাদী সরকারের পতন কিভাবে নিশ্চিত করতে হয়, সেটিও শিখিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান আগামী দিনের নেতৃত্ব তৈরির সূতিকাগার, জুলাই সেই বার্তাও দিয়েছে।

বিএনপির রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশে জাতীয়তাবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছে বিএনপি। এই প্রতিষ্ঠার জন্য দলটি ১৭ বছর সংগ্রাম করেছে। বিএনপির নেতৃত্বে সব শ্রেণি-পেশার মানুষ এক হয়ে জুলাইয়ে ফ্যাসিবাদের পতন নিশ্চিত করেছে।

তিনি আরো বলেন, দেশ যখনই সংকটে পড়েছে, তখনই বিএনপি নেতৃত্ব দিয়েছে এবং জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। এটাই বিএনপির রাজনীতি। তাই মানুষ যখনই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, বিএনপিকেই নির্বাচিত করেছে।

ঢাকা কলেজের ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ঢাকা কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আজ ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীরা রয়েছেন। এ প্রতিষ্ঠানকে নিয়ে জাতি গর্ব করে। এখানে যারা পড়াশোনা করেন, তারাই আগামী দিনের নেতৃত্ব দেবেন।

আলোচনাসভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহমুদ, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান, সদস্যসচিব মিল্লাদ হোসেন এবং ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতারা।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft