মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে : বাণিজ্যমন্ত্রী
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১:৫৩ পিএম   (ভিজিট : ৪)
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ উৎসাহিত করতে তাদের জন্য বুথ ভাড়া মওকুফ করা হবে।

সোমবার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিগ ওয়েভ) অনুষ্ঠিত ‘১০ম চীন-দক্ষিণ এশিয়া প্রদর্শনী’ এবং ‘৩০তম চীন-কুনমিং আমদানি-রপ্তানি মেলা-২০২৬’ বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক উদ্যোক্তা আন্তর্জাতিক মেলায় অংশ নিতে পারেন না। এ কারণে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে বুথ ভাড়া মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার ব্যবসা-বাণিজ্যের প্রসারে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা সহজ করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মন্ত্রী জানান, ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ঘরে বসেই অনলাইনে ট্রেড লাইসেন্স পাওয়ার ব্যবস্থা চালু করা হবে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান।

এ ছাড়া, বাংলাদেশ বহুমুখী পাটজাত পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মো. রাশেদুল করিম মুন্না এবং ফুটওয়্যার ও চামড়াজাত পণ্য উৎপাদনকারী ও রপ্তানিকারক সমিতির সহসভাপতি মো. নাসির খান বক্তব্য দেন।

সভায় মন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের বক্তব্য, বিভিন্ন প্রস্তাবনা এবং কুনমিং মেলায় অংশগ্রহণের অভিজ্ঞতা শোনেন এবং তাদের বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন। 

অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী ও অন্যান্য অতিথিরা রপ্তানি উন্নয়ন ব্যুরো প্রকাশিত ত্রৈমাসিক পত্রিকার মোড়ক উন্মোচন করেন।

আজকালের খবর/এমকে








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft