সোমবার ২০ জুলাই ২০২৬
নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১২:২১ এএম   (ভিজিট : ৩০)
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া এখন শেষ ধাপে আছে। নতুন পে স্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হিসেবে বিবেচিত হলেও চূড়ান্ত গেজেট প্রকাশের আগে সচিব কমিটির পর্যালোচনা এবং মন্ত্রিসভার অনুমোদন বাকি রয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামী আগস্টের মাঝামাঝি সময়ে গেজেট জারি হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রিসভার অনুমোদনের পরই গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে। প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে কিছুটা সময় লাগলেও নতুন বেতন কাঠামোর কার্যকারিতা ১ জুলাই ২০২৬ থেকেই গণনা করা হবে।

বৈঠক-সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, পে স্কেল নিয়ে নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে। আগামী দুই থেকে তিন দিন সচিব কমিটি কারিগরি বিষয়গুলো পর্যালোচনা করবে। এরপর তাদের সুপারিশ চলতি মাসের শেষ দিকে অথবা আগস্টের প্রথম সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। ওই বৈঠকে নতুন পে স্কেল বাস্তবায়নের রূপরেখাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। মন্ত্রিসভার অনুমোদনের পর প্রস্তাবটি আইনি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরে প্রধানমন্ত্রীর অনুমোদন মিললে আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করা হবে।

২০২৫ সালে গঠিত জাতীয় বেতন কমিশন সরকারি কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল। কমিশনের প্রস্তাব অনুযায়ী, সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়। তবে বর্তমান অর্থনৈতিক বাস্তবতা ও বাজেটের চাপ বিবেচনায় রেখে সরকার একটি সংশোধিত খসড়া চূড়ান্ত করার কাজ করছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত ১০ সদস্যের উচ্চপর্যায়ের পর্যালোচনা কমিটি কমিশনের সুপারিশগুলো খতিয়ে দেখে চূড়ান্ত মতামত প্রস্তুত করছে।

আজকালের খবর/বিএস 

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft