সোমবার ২০ জুলাই ২০২৬
জুলাই শহিদদের রক্তের মর্যাদা দিতে হবে: মির্জা ফখরুল
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১১:২৭ পিএম   (ভিজিট : ২৯)
জুলাই শহিদদের আত্মত্যাগের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাই তাদের রক্তের মর্যাদা দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (১৯ জুলাই) রাতে জাতীয় সংসদ ভবনের পাশে শহিদ ফারহান ফাইয়াজ প্লে-গ্রাউন্ডে আয়োজিত ‘ফিফা ফ্যান ফেস্ট’ প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী। তিনি বলেন, ফুটবল আমাদের ঐক্যের প্রতীক। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে আরও বেশি করে খেলাধুলায় উৎসাহিত করবে এবং দেশে খেলাধুলার উৎসবমুখর পরিবেশ তৈরি করবে।

ওয়ার্ড কাপ নাইট-২০২৬ এর অংশ হিসেবে অনুষ্ঠিত এই ফ্যান ফেস্টে দিনভর বিভিন্ন আকর্ষণীয় কর্মসূচির মধ্যে ছিল বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য টুর্নামেন্ট।

এ ছাড়া ইন্টার ইউনিভার্সিটি ফুটসাল ২০টির বেশি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। ফাইনালে মুখোমুখি হয় ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বনাম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। নির্ধারিত সময়ের মধ্যে খেলা গোলশূন্য থাকলে ট্রাইব্রেকারে জয় পায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

আজকালের খবর/বিএস 

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft