শুক্রবার ১৪ আগস্ট ২০২৬
আর কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে আর্জেন্টিনা-স্পেন মহারণ
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১১:১৮ পিএম   (ভিজিট : ১২০)
আর্জেন্টিনার চতুর্থ নাকি স্পেনের দ্বিতীয়, ইয়ামাল নাকি মেসি—কে উঁচিয়ে ধরবেন এবারের বিশ্বকাপ শিরোপা? যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে ব্লকবাস্টার ফাইনালে রাতে মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোর সেরা স্পেন। নতুন চ্যাম্পিয়নকে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই আজ পর্দা নামবে গ্রেটেস্ট শো অন আর্থের।

বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচ।

তিন আয়োজক দেশ, ১৬ ভেন্যু, ৪৮ দেশ ও ১০৪ ম্যাচের মহারণ শেষে রবিবার পর্দা নামবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপের।

দুই দলের মুখোমুখি ১৪ দেখায় সমান ৬টি করে জয় আর্জেন্টিনা ও স্পেনের। বিশ্বকাপে একবারের দেখায় অবশ্য হারতে হয়েছিল স্পেনকে।

আলবিসেলেস্তেদের টানা দুই, নাকি ১৬ বছর পর স্প্যানিশ রূপকথার পুনর্জন্ম—উত্তর জানা যাবে আজ রাতেই।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft