বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬
প্রয়াত ম্যারাডোনোর অনুপ্রেরণায় ইংল্যান্ডকে হারাতে চায় আর্জেন্টিনা
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৭:২৮ পিএম   (ভিজিট : ৮)
ডিয়েগো ম্যারাডোনা আর ১৯৮৬ বিশ্বকাপ একে অপরের পরিপূরক। একক নৈপুণ্যেও যে সোনালি ট্রফিটা জেতানো যায় তা ম্যারাডোনাই দেখিয়েছেন মেক্সিকো বিশ্বকাপে।

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পথে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা।

একেই তো বিশ্বকাপের ম্যাচ আবার ১৯৮২ সালের ‘ফকল্যান্ড যুদ্ধের’ পর মুখোমুখি ইংল্যান্ড-আর্জেন্টিনা। ম্যাচটা তাই বিশেষ কিছু হয়ে দাঁড়িয়েছিল। সেই ম্যাচে ম্যারাডোনার জোড়া গোলে ২-১ ব্যবধানের জয় পায় আর্জেন্টিনা।

একটি বিতর্কিত গোলের সঙ্গে গোল অব দ্য সেঞ্চুরি করেন ম্যারাডোনা। বিতর্কিত গোলটি পরে ম্যারাডোনা নাম দেন ‘ঈশ্বরের হাত’ নামে। সেই জয়কে অনেকে মাঠের বাইরে যুদ্ধের এক প্রতীকী ‘প্রতিশোধ’ হিসেবে দেখেন।
আজ রাতে আটলান্টায় আরেকটি লড়াইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ড-আর্জেন্টিনা।

প্রয়াত ম্যারাডোনোর অনুপ্রেরণা নিয়েই সেমিফাইনাল খেলতে নামতে চায় আর্জেন্টিনা। এমনটিই জানিয়েছেন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক আলিস্টার। ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনা এককভাবে যা করেছেন তা চেষ্টা করা অসম্ভব হলেও লিওনেল মেসি করতে পারেন বলে মনে করছেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল নিয়ে আলিস্টার বলেছেন, সম্প্রতি সামাজিক মাধ্যমে বিভিন্ন ক্লিপ ঘুরে বেড়াচ্ছে, বিশেষ করে গত কয়েক দিন ধরে। এসব আমাদের বেশ সাহায্য করছে, কারণ আমাদের জন্য ডিয়েগো কী ছিলেন তা মনে করিয়ে দিচ্ছে।

মেক্সিকো বিশ্বকাপে ম্যারাডোনা যা করেছেন আজ নিজেরাও তাই করতে পারবেন বলে বিশ্বাস আলিস্টারের। লিভারপুলের মিডফিল্ডার বলেছেন, ডিয়েগো আমাদের দেশের জন্য একটা প্রতীক। আশা করি, ১৯৮৬ সালে ওই দলটা যা করেছিল, আমরাও তেমন কিছু অর্জন করতে পারব।

আটলান্টায় ম্যারাডোনা হয়ে উঠবেন মেসি এমনটা জানিয়ে অ্যালিস্টার বলেছেন, ডিয়েগো যা করেছিলেন, তা করার চেষ্টা করা অসম্ভব। হয়তো কেবল লিওই তা করতে পারে।

আজকালের খবর/বিএস 

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft