প্রথমবারের মতো বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি বৃক্ষরোপনসহ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।
রবিবার (১২ জুলাই) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (১৩ জুলাই) সকালে সড়কপথে বরিশাল যাবেন। সেখানে বৃক্ষরোপণের কয়েকটি কর্মসূচি রয়েছে।
প্রধানমন্ত্রী কর্মসূচি শেষ করে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন বলেও জানান অতিরিক্ত প্রেস সচিব।
প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে আছে, গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল-বটাজোরে বৃক্ষরোপন কর্মসূচি, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপন কর্মসূচি এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরনদী পাশে বৃক্ষরোপন কর্মসূচি।
এ ছাড়া বিকেলে জেলার শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান রয়েছে।
আজকালের খবর/বিএস